অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় যুদ্ধের বিষয় ওবামা কংগ্রেসের অনুমোদন লাভের জন্য মূখ্য উপদেষ্টাদের পরামর্শ প্রত্যাখান করেন

প্রেসিডেন্ট বারাক ওবামা
প্রেসিডেন্ট বারাক ওবামা

নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা – লিবিয়ায় বিমান যুদ্ধে আমেরিকার সংশ্লিষ্টতার বিষয়ে কংগ্রেসের অনুমোদন লাভের জন্য, তার কয়েকজন মূখ্য উপদেষ্টার পরামর্শ উপেক্ষা করেন।

শুক্রবার পত্রিকার খবরে বলা হয়, প্রতিরক্ষা দফতরে জেনারেল কাউন্সেল জে জনসান এবং বিচার বিভাগের লিগাল কাউন্সেল দফতরে অস্থায়ী প্রধান ক্যারোলাইন ক্রাস মিঃ ওবামাকে পরামর্শ দেন যে, তার কংগ্রেসীয় অনুমোদনের প্রয়োজন। এবং যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ আইনবিদ – এ্যাটর্ণী জেনারেল এরিক হোল্ডার তাদের সঙ্গে একমত ছিলেন।

তার পরিবর্তে মিঃ ওবামা হোয়াইট হাউস এবং পররাষ্ট্র দফতরের অন্যান্য উপদেষ্টার পরামর্শ গ্রহণ করেন – যা হলো এই যে, লিবিয়ার নেতা মোয়ামার গাদ্দাফির সৈন্যদের ওপর নেটো পরিচালিত বিমান হামলায় যুক্তরাষ্ট্রের ভুমিকার বিষয়ে কংগ্রেসের অনুমদোন প্রয়োজন নেই। এ ক্ষেত্রে মুল আইনগত প্রশ্নটি হচ্ছে – নেটো কর্মতত্পরতায়, যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর তত্পরতা কোন বৈরি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সমান কি না ।

এ সম্পর্কে বার্তা বিভাগের রিপোর্ট পড়ছেন সরকার কবীরুদ্দীন।

This item is part of
XS
SM
MD
LG