অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে চোলাই মদ খেয়ে ১৪৩ জন প্রাণ হারিয়েছে

ভারতে চোলাই মদ খেয়ে ১৪৩ জন প্রাণ হারিয়েছে
ভারতে চোলাই মদ খেয়ে ১৪৩ জন প্রাণ হারিয়েছে

ভারতের পুর্বাঞ্চলে কর্মকর্তারা বলেছেন ১৪৩ জন প্রাণ হারায় চোলাই মদ খেয়ে। ওই মদে বিষাক্ত রসায়ন মেথানোল মেশানো ছিল।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের সংগ্রামপুর গ্রামের কাছে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ে কম দামের চোলাই মদ পান করে। এদের অধিকাংশই ছিল শ্রমিক ও দরিদ্র কর্মী।

কর্মকর্তারা বলেছেন পুলিশ চোলাই মদ তৈরি ও বিতরণ করার অভিযোগে ১০ জন কে গ্রেপ্তার করেছে।

কর্তৃপক্ষ বলেছে মৃতের সংখ্যা বাড়তে পারে।


This item is part of
XS
SM
MD
LG