আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ, তালেবানের সঙ্গে আলোচনা চালাচ্ছে আফগানিস্তানে যুদ্ধের একটা সম্ভাব্য সমাধানের লক্ষ্যে।
ফজলুল হক হচ্ছেন আফগানিস্তানে ব্র্যাকের কান্ট্রি ডিরেক্টর।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে, জনাব ফজলুল হক, প্রেসিডেন্টের ঘোষণায় সেখানকার সাধারণ মানুষের এবং সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ার কথা বলেন।