অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাননের পারমানবিক কার্যক্রমের বিষয়ে আইএইএ উদ্বেগ প্রকাশ করছে

ইরাননের পারমানবিক কার্যক্রমের বিষয়ে আইএইএ উদ্বেগ প্রকাশ করছে
ইরাননের পারমানবিক কার্যক্রমের বিষয়ে আইএইএ উদ্বেগ প্রকাশ করছে

জাতিসংঘের পারমানবিক নজরদারী সংস্থার বোর্ড অফ গভর্নরস ভিয়েনায় বৈঠকে মিলিত হন এবং ইরানের পারমানবিক কার্যক্রমের সমালোচনা করে একটি প্রস্তাবে ভোট দেন।

অনুমোদিত প্রস্তাবে গভীর ও ক্রমবর্ধিত উদ্বেগ প্রকাশ করা হয়। ৩৫ সদস্যের বোর্ড শুক্রবার ওই অনুমোদন পাশ করে। কিউবা ও ইকোয়েডর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। ইন্দোনেশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া ওই প্রস্তাব প্রনয়োন করে।

আন্তর্জাতিক আনবিক সংস্থা আই এ ই এর বোর্ডের বৈঠক বসার এক সপ্তাহ আগে তারা অভিযোগ করে যে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমান আছে যে ইরান পারমানবিক বোমা তৈরি করতে চেষ্টা করছে।

This item is part of
XS
SM
MD
LG