অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফির পুত্রকে আটক করা হয়েছে

গাদ্দাফির পুত্রকে আটক করা হয়েছে
গাদ্দাফির পুত্রকে আটক করা হয়েছে

লিবিয়ার সামরিক কর্মকর্তারা বলেছেন, তারা প্রাক্তন নেতা মোয়ামার গাদ্দআফির পলাতক পুত্র সায়েফ আল ইসলাম গাদ্দাফিকে আটক করেছে ।

শনিবার একজন সামরিক মুখপাত্র জানান, সেনাবাহিনী দক্ষিণের ওবারি শহরে সায়েফ আল ইসলাম তার কয়েকজন সহকারীকে আটক রকেচে। শহরটি নিজের সীমান্তের কাছে। সেখানে প্রাক্তন লিবিয় নেতার আর এক পুত্র সাদি গাদ্দাফি ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন ।

লিবিয়ার কর্মকর্তারা বলেন, মনে হয় সায়েফ আল ইসলামের সহকারীরা তাকে নিজেরে পাচার করার চেষ্টা করছিল কিন্তু গত সপ্তাহে সে দেশের প্রেসিডেন্ট বলেন, সায়েফ যদি আশ্রয় চান তা হলে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

লিবিয়ার অস্থায়ী বিচার মন্ত্রী মোহাম্মদ আল আলাগি বলেছেন, তাকে শিঘ্রী ত্রিপোলীতে নিযে যাওয়া হবে।

This item is part of
XS
SM
MD
LG