অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত, সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে

ইয়েমেনে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত, সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে
ইয়েমেনে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত, সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে

ইয়েমেনের প্রেসিডেন্ট পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যস্থতায় যে চুক্তি হয় তা সাক্ষর করা থেকে আবারও পিছপা হন। ওই চুক্তির অধীনে তাকে এক মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হতো।

রবিবার প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেন তিনি ওই চুক্তি সাক্ষরে আগ্রহী নন যে চুক্তি রুদ্ধদ্বার কক্ষে প্রনিত হয়।

প্রেসিডেন্ট সালের যখন চুক্তি সাক্ষর করার কথা ছিল তার বেশ কয়েক ঘন্টা আগে তিনি ওই বিবৃতি দেন।

ইয়েমেনি নেতার আপত্তির কারণে দুবার চুক্তি সাক্ষরের পরিকল্পনা বিলম্বিত হয়।

ইয়েমেনের বিরোধীরা শনিবার চুক্তি সাক্ষর করেন এই ধারণায় যে প্রেসিডেন্ট রবিবার চুক্তি সাক্ষর করবেন।

রবিবার হাজার হাজার ইয়েমেনি রাজধানী সানায় শহর কেন্দ্রের চত্বরে সমবেত হয়।

একই সময় মি সালের সমর্থকরা রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করে চুক্তির বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য।

This item is part of
XS
SM
MD
LG