অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহীদের কোমর ভেঙ্গে দিয়েছে: পাকিস্তানের সেনাবাহিনী

পাকিস্তানের জেনেরাল আশফাক কায়ানি
পাকিস্তানের জেনেরাল আশফাক কায়ানি

পাকিস্তানের সেনা প্রধান বলেছেন তার বাহিনী তালেবান ও আলকায়দার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের কোমর ভেঙ্গে দিয়েছে।এর আগে ওয়াশিংটন সমালোচনা করে যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী চরমপন্থা দমনে যথেষ্ট করছে না।

সেনা বাহিনীর জেনারেল আশফাক কায়ানি শনিবার বলেছেন আল্লার রহমতে আমরা জয়ী হবো। ইসলামাবাদের উত্তরে অবস্থিত পাকিস্তান সামরিক অ্যাকাডেমিতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণ দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। সামরিক ক্যাডেটদের সামনে দেওয়া ভাষণে তিনি আরও বলেন পাকিস্তান বাইরের ও অভ্যন্তরীন যে সব হুমকির সম্মুখীন সে বিষয়ে তারা সম্পূর্ণ সচেতন।

This item is part of
XS
SM
MD
LG