বৃহস্পতিবার ফ্লরিডায় রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠান হয়।
ওই বিতর্ক অনুষ্ঠান ও ফ্লরিডার আসন্ন প্রাথমিক নির্বাচন সম্পর্কে বক্তব্য রাখেন ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসটেন্ট প্রফেসর মোহাম্মদ আবু নাসের।
ম্যাসাচ্যুসেট্স রাজ্যের সাবেক গভর্নর মিট রম্নি এবং সাবেক স্পিকার ও কংগ্রেসম্যান নিউট গিংরিচ এর মধ্যে যে সব বিষয় নিয়ে বেশ জোড়ালো তর্ক হয়, তার মধ্যে অভিবাসন একটি গুরুত্বপূর্ন বিষয়। ফ্লরিডায় অনেক অভিবাসী আছে। মোহাম্মদ আবু নাসের বলেন অভিবাসনের বিষয়টি নির্বাচনে বেশ প্রভাব রাখবে।
মঙ্গলবার ৩১ জানুয়ারি, ফ্লরিডায় প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।