অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের দক্ষিণপশ্চিমে বন্দুকধারীরা দুজন পুলিশকে হত্যা করেছে

পাকিস্তানের দক্ষিণপশ্চিমে বন্দুকধারীরা দুজন পুলিশকে হত্যা করেছে
পাকিস্তানের দক্ষিণপশ্চিমে বন্দুকধারীরা দুজন পুলিশকে হত্যা করেছে

পাকিস্তানে পুলিশ সূত্রে বলা হয় অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা দেশের দক্ষিণপশ্চিমে বালুচিস্তান প্রদেশে অন্তত দুজন পুলিশকে হত্যা করেছে।

কর্মকর্তারা বলেন প্রাদেশিক রাজধানী কোয়েটায় এক নিরাপত্তা চৌকীতে রবিবার পুলিশ অফিসারদের উপর আক্রমন চালানো হয়। ওই গুলি চালনায় দুজন পথচারী সহ আন্যান্য ৩ জন আহত হয়।

অ্যাসোশিয়েটেড বার্তা সংস্থা তাদের এক রিপোর্টে বলেছে এক পুলিশ কর্মকর্তা বলেছেন নিহত অফিসাররা ওই এলাকার সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোক। সুন্নি চরমপন্থীরা প্রায়ই শিয়া সম্প্রদায়ের লোকজনকে আক্রমন করে।

This item is part of
XS
SM
MD
LG