অ্যাকসেসিবিলিটি লিংক

জ্যানেট নেপোলিটানো: ষড়যন্ত্রের কোন ‘বিশ্বাসযোগ্য তথ্য’ নেই

জ্যানেট নেপোলিটানো: ষড়যন্ত্রের কোন ‘বিশ্বাসযোগ্য তথ্য’ নেই
জ্যানেট নেপোলিটানো: ষড়যন্ত্রের কোন ‘বিশ্বাসযোগ্য তথ্য’ নেই

যুক্তরাষ্ট্রের হোমল্যাণ্ড সিকিউরিটি দফতরের মন্ত্রী জ্যানেট নেপোলিটানো বলেছেন, আল কায়দা অথবা তার সংশ্লিষ্ট কোন দল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ১০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালাবার ষড়যন্ত্র করছে বলে, তার কথায় কোন ‘বিশ্বাসযোগ্য তথ্য’ নেই ।

তবে তিনি বলেন, কর্মকর্তারা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন । শুক্রবার তিনি তার বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র করা হয়, সে ক্ষেত্রে তা চিহ্ণিত এবং প্রতিরোধ করার লক্ষ্যে কার্যকরভাবে নিরাপত্তা ব্যবস্থা বলবত রয়েছে ।

সারা দেশে আইনবলবত্কারী সংস্থাসমুহ যে সকল স্থান সন্ত্রাসীদের লক্ষ্য হতে পারে বলে ধারণা করা হয়, সেখানে নিরাপত্তা জোরদার করেছে ।

This item is part of
XS
SM
MD
LG