অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান কারাগার থেকে ৪০০ বন্দী পালিয়ে গেছে

আফগান কারাগার থেকে ৪০০ বন্দী পালিয়ে গেছে
আফগান কারাগার থেকে ৪০০ বন্দী পালিয়ে গেছে

আফগান কর্মকর্তারা বলছেন যে ৪০০ ‘র ও বেশি বন্দি যাদের অনেকেই তালিবান বিদ্রোহী তারা আফগানিস্তানের কান্দাহারের প্রধান কারাগার থেকে একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে।

তালিবান ঐ ৩২০ মিটার লম্বা সুড়ঙ্গ তৈরির দায় স্বীকার করেছে ।তারা বলছে যে সরকারের তল্লাশি চৌকিগুলিকে পাশ কাটিয়ে তাদের এই সুড়ঙ্গ তৈরিতে সময় লেগেছে পাঁচ মাস।

তালিবান বলছে যে তাদের এই নির্মাণ কাজ রোববার রাতে শেষ হয় , এবং তার পরই বন্দীরা পালাতে শুরু করে।

২০০৮ সালেও তালিবান সদস্য সহ শত শত বন্দী , একই কারাগার থেকে পালিয়ে যায় যখন বিদ্রোহীরা বিস্ফোরণ ঘটিয়ে জেলের ফটক খুলে দেয়।

This item is part of
XS
SM
MD
LG