অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে একটি সূন্নী মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত


ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি সূন্নী মসজিদের ভেতরে এক বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

শহরের এক কর্মকর্তা জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় বিস্ফোরণটি ঘটে এবং ঐ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শিয়া এবং সূন্নী সম্প্রদায়ের মধ্যে হিংসা হানাহানি সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক ভাবে বেড়েছে। সেখানে সাম্প্রদায়িক লড়াই বেধে যাওয়ার আশংকা বাড়ছে।

এই সপ্তাহের গোড়ার দিকে ইরাকের সর্বত্র পরপর কয়েকটি বিস্ফোরণসহ সারা বাগদাদে গাড়ী বোমা হামলা হয়।
২০১১ সালে যুক্তরাষ্ট্র বাহিনী দেশটি ত্যাগ করার পর থেকে সেখানে হিংসা বৃদ্ধি পেয়েছে।
This item is part of
XS
SM
MD
LG