অ্যাকসেসিবিলিটি লিংক

প্রফেসার ইউনূস বাংলাদেশ ব্যাঙ্ককে আদালতের দিকে ঠেলে দিয়েছেন বললেন এ্যাটর্ণি জেনারেল মাহবুবে আলম

Muhammad Yunus (file photo)
Muhammad Yunus (file photo)

প্রফেসার ইউনূসকে গ্রামীন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক, বাংলাদেশ ব্যাঙ্ককে যে চিঠি পাঠায় তার প্রেক্ষিতে, ড: ইউনূস হাই কোর্টে রীট আবেদন দায়ের করেন। বাংলাদেশের এ্যাটর্ণি জেনারেল মাহবুবে আলম ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষ্যাত্কারে এবিষয়ে কথা বলেন। প্রফেসার ইউনুস বাংলাদেশ ব্যাঙ্ককে আদালতের দিকে ঠেলে দিয়েছেন - বলেছেন বাংলাদেশের এ্যাটর্ণি জেনারেল মাহবুবে আলম। এ্যাটর্নী জেনারেল আলম বলেন প্রফেসার ইউনূস নিজেই উপলব্ধি করেছিলেন এবং তার পরও তাঁর গ্রামীন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টরের পদে থেকে যাওয়া উচিত হয়নি।

This item is part of
XS
SM
MD
LG