বাংলাদেশ সরকার ১৯৭২ সালে প্রণীত দেশের মুল সংবিধান চালু করার লক্ষ্যে একটি সংবিধান কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। শক্রবার, আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানিয়ে বলেন, ১৯৭২-এর সংবিধান হচ্ছে দেশের স্বাধীনতার রক্ষাকবচ। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।