অ্যাকসেসিবিলিটি লিংক

ডিসেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি

বাংলাদেশ সরকার আগামী ডিসেম্বরে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চূড়ান্ত চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের প্রথম পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার ঋণ সহায়তায় ওই দেশেরই রাষ্ট্রীয় আনবিক শক্তি করপোরেশন বা রোসাটনের সামগ্রিক তত্ত্বাবধানে নির্মিত হবে।

চুক্তি চূড়ান্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে রোসাটনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই মাসেই ঢাকা সফর করেছেন। ২০১১ সালে রাশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। আগামী ডিসেম্বরে চূড়ান্ত চুক্তি করা সম্পর্কে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, যতো শিগগিরই চুক্তি করা সম্ভব ততোই আমাদের জন্য সুবিধাজনক। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৬ সাল নাগাদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। আর ২০২২ সাল নাগাদ প্রকল্প কাজ সম্পন্ন হবে এবং ২ হাজার ৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG