অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে পুলিশ প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করছে

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকার ঘোষিত ১০দিনের সাধারণ ছুটির ষষ্ঠদিনেও স্থবির বন্দর নগরী চট্টগ্রাম। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন বের হচ্ছেন না ঘর থেকে। তবে সবচেয়ে বেশী সমস্যায় নিম্ম আয়ের লোকজন। কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

এদিকে, সাধারণ ছুটির মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন জেলার ডিসিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই আভাস দেন। এসময় নিম্ম আয়ের লোকজনকে ঘরমুখী করতে চট্টগ্রামের পুলিশ প্রশাসন থেকে প্রতিদিন বিভিন্ন এলাকায় দেয়া হচ্ছে রান্না করা খাবার।

এছাড়া বস্তিতে বসবাসকারি হাজার পরিবারকে দেয়া হচ্ছে চাল-ডালসহ নিত্যপন্য সামগ্রী। এর বাইরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার উদ্যোগেও দেয়া হচ্ছে নিত্যপন্য সামগ্রী। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।

এদিকে এখনো পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া না গেলেও ভবিষ্যতে এই রোগে কোন রোগী মারা গেলে তার সৎকারের দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইসলামিক ফাউন্ডেশনকে। জন্য স্বাস্থ্য দফতরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী এলাকায় ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

This item is part of
XS
SM
MD
LG