অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৫৯টি আসন, আর মহাজোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮টি।

১৪ দলীয় জোটের দলগুলোর মধ্যে জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্প ধারা ২টি, তরীকত ফেডারেশন ১টি আসনে জিতেছে। এর বাইরে আওয়ামী লীগের মিত্র দল জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল প্রতীকে একটি আসনে জিতেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি ৫টি আসনে জিতেছে, গণফোরাম দুটি আসনে জিতেছে। তিনটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এই বাস্তবতায় আমাদের আজকের আলাপনে আমরা জানার চেষ্টা করেছি- নির্বাচন ঠিক কতটা সুষ্ঠু হয়েছে, জয়-পরাজয়ের কারন কি—ইত্যাদি বিষয়। আর আজকের অনুষ্ঠানে আমরা- বিদেশী সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছে তা তুলে ধরেছি। সেই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে যে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তা রয়েছে আজকের আলাপনে।

আর নির্বাচনের নানা দিক বিশ্লেষন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ এবং দি নিউ এজ পত্রিকার সম্পাদক নরুল কবীর। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:40:51 0:00

XS
SM
MD
LG