বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন যে বাংলাদেশে একটি অংশগ্রহণমুলক নির্বাচন নিশ্চিত করতে হলে, প্রধান বিরোধীদল বিএনপি’র নির্বাচনে অংশগ্রহণ বাঞ্ছনীয়। শুক্রবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন ফরম প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন আমরা আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ চাই। এ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, ওয়াশিংটন থেকে আনিস আহমেদ।