অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার সকালে ঢাকার একটি গার্মেন্টস কারখানার বিক্ষোভরত শ্রমিকদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ

২১ জন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকার মিরপুরের প্রধান সড়কের একটি গার্মেন্টস কারখানার বিক্ষোভরত ৭ শতাধিক শ্রমিক সোমবার সকালে পুলিশের সাথে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের মতো আহত হয়েছেন। মিরপুরের ওই কারখানার ভবনসহ আশপাশের ভবনের দিকে লক্ষ্য করে বিক্ষোভরত শ্রমিকরা ইট-পাটকেল ছুড়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। পুলিশ এক পর্যায়ে শ্রমিকদের উদ্দেশে কাঁদানে গ্যাস ছুড়েছে এবং বেদম লাটিপেঠা করেছে। সংঘর্ষের কারণে পুরো মিরপুর এলাকা এবং মহানগরীর সাথে মিরপুরের প্রধান প্রধান সড়ক সংযোগে ৪ ঘন্টার মতো তীব্র যানজটের সৃষ্টি হয়।

please wait

No media source currently available

0:00 0:00:38 0:00

This item is part of
XS
SM
MD
LG