জঙ্গীবাদবিরোধী দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবি’র তিনজন সক্রিয় সদস্যকে আটকের কথা জানিয়েছে। মঙ্গলবার প্রত্যুষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং বন্দর উপজেলা থেকে ওই তিনজনকে আটক করা হয়। আটক তিনজনের মধ্যে দুই জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাবের স্থানীয় কমান্ডার দাবি করেছেন, আটক নব্য জেএমবির সদস্যরা বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিল।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।