অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমার

মিয়ানমার কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় মিয়ানমারের প্রতি বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে এ-সংক্রান্ত একটি কূটনৈতিক প্রতিবাদপত্র হস্তান্তর করেছে।

ওই পত্রে বলা হয়েছে যে, মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের উখিয়া সীমান্তে শুক্রবার সকালে তিন দফায় আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া গত ২৭ এবং ২৮ আগস্টেও অনুরূপ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ মিয়ানমারের উদ্দেশ্যে বলেছে, অনুরূপ ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক এবং পারস্পরিক নিরাপত্তা সহায়তা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে ও অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিতে পারে।

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

This item is part of
XS
SM
MD
LG