অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন হোক সম্মানের সাথে: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী রোববার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সর্বসাম্প্রতিক পরিস্থিতি জানিয়েছেন এক অবহিতকরণ বৈঠকের মাধ্যমে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের পরে মিয়ানমারে তাদের জানমালের কতোটুকু নিরাপত্তা থাকবে, তারা সম্মানজনক জীবন-যাপন করতে পারবেন কিনাসহ এ জাতীয় বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। অবহিতকরণ বৈঠকে ঢাকাস্থ বৃটিশ রাষ্ট্রদূত এ্যলিসন ব্লেক বলেন, আমরা সবাই একই কথা বলেছি যে, আমরা চাই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন হোক সম্মানের সাথে, নিরাপদে এবং টেকসইভাবে। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেন, মিয়ানমার ইউএনএইচসিআরকে প্রত্যাবাসন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে নীতিগতভাবে রাজি হলেও এই মূহূর্তে তারা তাদের সম্পৃক্ত করবে না। মন্ত্রী বলেন, জোর করে কাউকে প্রত্যাবাসন করা হবে না।
কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তা এখনো নির্দিষ্ট হয়নি বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:01:20 0:00

This item is part of
XS
SM
MD
LG