শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনা ৩ দিনের এক রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন।
ঢাকা সফরকালে শ্রীলংকার প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে। আর তাদের উপস্থিতিতেই ঢাকা-কলম্বো জাহাজ চলাচল এবং বাংলাদেশ কর্তৃক কলম্বো সমুদ্র বন্দর ব্যবহার সংক্রান্ত বিষয়সহ মোট ১০টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন।
দুই দেশের মধ্যেকার বাণিজ্যিক সহযোগিতা যাতে আরো বৃদ্ধি করা যায়, সে সংক্রান্ত সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তারা শেষ মুহূর্তে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
শ্রীলংকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের সাথেও বৈঠক করবেন। প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার এটিই হবে বাংলাদেশে প্রথম সফর। ঢাকা থেকে আমীর খসরু।