বাংলাদেশে সদ্য সমাপ্ত ২০১৭ সালে শিশু হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা আশংকাজনক ভাবে বেড়েছে বলে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বিএসএএফ এর এক প্রতিবেদনে উঠে এসেছে।
বিএসএএফ এর বার্ষিক শিশু অধিকার পরিস্থিতি-২০১৭ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়েছে গত বছর বাংলাদেশে ৩৮৪৫ জন শিশু বিভিন্ন ধরনের সহিংসতা এবং নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ১৭১০ জন শিশু হত্যা এবং অপর ৮৯৪ জন যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে শিশু হত্যা এবং ধর্ষণ আশংকাজনক ভাবে বেড়েছে।
এতে বলা হয় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে শিশু হত্যা বেড়েছে ২৮ শতাংশ এবং ধর্ষণ বেড়েছে ৩৩ শতাংশ।
এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বিএসএএফ এর পরিচালক আব্দুস শহিদ মাহমুদ।