অ্যাকসেসিবিলিটি লিংক

জো বাইডেন ও মিচ ম্যাকনেলের মধ্যে ফোনালাপ

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেন তিনি ফোনে সেনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেলকে বলেছেন যদিও অনেক বিষয়ে আমাদের  ভিন্নমত রয়েছে, এমনও কিছু বিষয় আছে যা নিয়ে আমরা একত্রে কাজ করতে পারি। ম্যাকনেল, যিনি এতদিন বাইডেনকে নির্বাচনে জয়ী ঘোষণা করা থেকে বিরত ছিলেন, মঙ্গলবার সেনেটে দেয়া ভাষণে বলেন যে এর আগের দিন ইলেক্টরাল কলেজে ৩০৬-২৩২ ভোটে বাইডেনের বিজয়ে চার বছরের জন্য তাঁর হোয়াইট হাউজে যাবার দাবিকে বাস্তব রূপ দিয়েছে

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেন তিনি ফোনে সেনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেলকে বলেছেন যদিও অনেক বিষয়ে আমাদের ভিন্নমত রয়েছে, এমনও কিছু বিষয় আছে যা নিয়ে আমরা একত্রে কাজ করতে পারি। ম্যাকনেল, যিনি এতদিন বাইডেনকে নির্বাচনে জয়ী ঘোষণা করা থেকে বিরত ছিলেন, মঙ্গলবার সেনেটে দেয়া ভাষণে বলেন যে এর আগের দিন ইলেক্টরাল কলেজে ৩০৬-২৩২ ভোটে বাইডেনের বিজয়ে চার বছরের জন্য তাঁর হোয়াইট হাউজে যাবার দাবিকে বাস্তব রূপ দিয়েছে। কাজেই আনুষ্ঠানিক ভাবে এখন আমাদের একজন নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং একজন নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। ট্রাম্প, যিনি দাবি করে আসছেন যে তাঁকে এই নির্বাচনে ঠকানো হয়েছে তিনি ম্যাকনেলের স্বীকৃতি সম্পর্কে তাত্ক্ষণিক কোন মন্তব্য করেননি।

এ দিকে বাইডেন বলেছেন টেলিফোনে তাঁদের মধ্যকার সংলাপ ছিল খুব ভালো। তিনি তাঁর অভিনন্দনের জবাবে ধন্যবাদ জানাতে তাঁকে ফোন করেছিলেন। বাইডেন, যিনি সেনেটর এবং ভাইস প্রেসিডেন্ট থাকার সময় সব মিলিয়ে তিন দশক ধরে ম্যাকনেলের সঙ্গে কাজ করেছেন, বলেন আমরা একে অপরের সঙ্গে সরাসরি কথা বলেছি।

This item is part of
XS
SM
MD
LG