অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা তুলে ধরলেন বাইডেন

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেন তাঁর অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন , ১৯ শে জুলাই ২০২১ , ফটো: রয়টার
হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেন তাঁর অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন , ১৯ শে জুলাই ২০২১ , ফটো: রয়টার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ তাঁর রাজনৈতিক বিরোধীদের পরোক্ষ সমালোচনাই করলেন যখন তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির পুনরুদ্ধারের কথা তুলে ধরেন যা কীনা তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে দ্রুত সম্পন্ন হয়েছে। তবে কোন কোন অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়ে তোলার ব্যাপারে তাঁর প্রশাসনের আগ্রাসী প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আগামি বছর মন্দা দেখা দিতে পারে।

সোমবার হোয়াইট হাউজে ভাষণ দেবার সময়ে, বাইডেন শ্রোতাদের স্মরণ করিয়ে দেন যে তার বিরোধীরা এ রকম পূর্বাভাস করেছিলেন যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে অর্থনীতির বিপর্যয় ঘটবে। নাম উল্লেখ না করেই বাইডেন তাঁর পূর্বসুরির এই পুর্বাভাস উদ্ধৃত করেন যে বাইডেন যদি প্রেসিডেন্ট হন তা হলে এ দেশে , “ এমন এক মন্দা আসবে যা আমরা কখনই দেখিনি”।

বাইডেন বলেন এখনকার অর্থনীতির বাস্তবতা একদম ভিন্ন। তিনি বলেন, “ প্রতিমাসে ৬০.০০০ কর্মের জায়গায় , আমি দায়িত্ব নেয়ার পর এখন প্রতি তিনদিনে ৬০,০০০ কাজের সুযোগ হচ্ছে যার মানে প্রতি মাসে ৬ লক্ষ কর্মের সুযোগ। সব মিলিয়ে ৩০ লক্ষেরও বেশি নতুন কাজ । আমাকে বলা হয়েছে এ দেশের প্রশাসনের ইতিহাসে এটাই হচ্ছে দ্রুততম প্রবৃদ্ধি”। তিনি আরও বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার প্রায় ৪০ বছরে সর্বোচ্চ। তিনি বলেন, “এবং এখন পুর্বাভাসকারিরা অর্থনীতিতে এ বছর প্রবৃদ্ধির প্রাক্কলন দ্বিগুণ করে বলছেন তা হবে ৭ শতাংশ কিংবা তারও বেশি”। বস্তুত যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বে একমাত্র উন্নত রাষ্ট্র যেখানে প্রবৃদ্ধির প্রাক্কলন এখন মহামারি পূর্ববর্তী সময়ের চেয়েও দৃঢ়।

পর্যবেক্ষকরা যারা অর্থনৈতিক নীতি সম্পর্কে বাইডেনের সঙ্গে সহমত নন, তারাও বলছেন অর্থনীতির এই দ্রুত ঘুরে দাঁড়ানোর ব্যাপারে প্রেসিডেন্ট অনেকখানি কৃতিত্ব দাবি করতে পারেন।

This item is part of
XS
SM
MD
LG