অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন আজ জলবায়ু পরিবর্তন বিষয়ক আদেশে স্বাক্ষর করবেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আজ বুধবার একাধিক কার্যক্রমের বিষয়ে স্বাক্ষর দেবেন। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি গতকাল সংবাদদাতাদের বলেন বাইডেন বিশ্বাস করেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে অন্যতম এক শীর্ষ সংকট যার মোকাবিলা তাঁকে তাঁর শাসনকালে করতে হবে। বাইডেন প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী জন কেরিকে, তাঁর জলবায়ু বিষয়ক রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছেন। প্যারিস জলবায়ু চুক্তি তৈরির সময়ে কেরি ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রে মন্ত্রী।

এই চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের পুন প্রতিশ্রুতি প্রকাশ করেন বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যা কীনা প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতি পাল্টে দেয়। অনুমান করা হচ্ছে বাইডেন যে সব পদক্ষেপ নেবেন, তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের জল স্থলে নতুন করে তেল এবং গ্যাস আহরণের উপর নিষেধাজ্ঞা এবং গ্রীন হাউজ গ্যাস নিষ্ক্রমণ হ্রাসের ব্যাপারে কিছু নিয়ম নীতি প্রণয়ন। যার মধ্যে সংরক্ষিত এলাকা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান এবং নিম্ন আয়ের ও সংখ্যা লঘু সম্প্রদায় যে বায়ু ও জল দূষণের সম্মুখীন হচ্ছেন তাঁদের পরিষেবার জন্য হোয়াইট হাউজে দপ্তর গঠন।

আশা করা হচ্ছে বাইডেন ফেডারেল দপ্তরগুলোকে, ফেডারেল নিয়ম নীতির ব্যাপারে বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেবেন এবং ঘোষণা করবেন যে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে জলবায়ু বিষয়ক নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

This item is part of
XS
SM
MD
LG