অ্যাকসেসিবিলিটি লিংক

বার্মার সশস্ত্র দিবস, সবচাইতে রক্তাক্ত দিবসে পরিণত 

শনিবার, বার্মার সশস্ত্র দিবসে গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের বিরুদ্ধে বর্বর হামলায়, ১০০ জনের অধিক লোকের মৃত্যু হয়েছেI নিরাপত্তা বাহিনীর গুলিতে রঞ্জিত হয়েছে বার্মার পথ-ঘাটI পহেলা ফেব্রুয়ারির পর, বার্মায় শনিবার দিনটি ছিল সবচাইতে রক্তাক্ত ও মারণাত্মক I

মিয়ানমারের 'নিউ নিউজ' মাধ্যম শনিবার, মৃতের সংখ্যা ১১৭ বলে জানায়, যার মধ্যে মান্দালয়ে শিশুসহ ২৯ জন নিহত হয়েছেনI 'নিউজ ওয়াইরস' মাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী এছাড়াও, মধ্য সাগাইং,পূর্বাঞ্চলীয় শহর, লাশিও, বাগো ও অন্যান্য এলাকায় সাধারণ নাগরিকদের গুলি করে হত্যা করেI

শনিবার, বার্মার জঙ্গি বিমানগুলিও তৎপর হয়ে ওঠে, যারা থাইল্যান্ড সীমান্ত বরাবর, জাতিগোষ্ঠী একটি সশস্ত্র গ্রূপকে লক্ষ্য করে হামলা চালায়, যে গ্রুপটি সামরিক সরকার উৎখাত করতে প্রতিজ্ঞাবদ্ধI

This item is part of
XS
SM
MD
LG