অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের বার্ষিকী পালন

১৯৮৮ সালে বর্মার গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে সেনা কর্তৃত্ব হঠানোর বার্ষিকী পালনে এই প্রথমবারের ন্যায় সাধারন মানুষের সাথে যুক্ত হয়েছে দেশটির ক্ষমতাসীন দল।

১৯৮৮ সালে বর্মার গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে সেনা কর্তৃত্ব হঠানোর বার্ষিকী পালনে এই প্রথমবারের ন্যায় সাধারন মানুষের সাথে যুক্ত হয়েছে দেশটির ক্ষমতাসীন দল। বৃহস্পতিবার রেঙ্গুনস্থ মিয়ানমার কনভেনশন সেন্টারে বিশাল সমাবেশে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেত্রী অং সান সু কি সহ বর্মী নাগরিকদের মাঝে আসেন ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক জেনারেল তে উ।

সমাবেশে বক্তব্য রাখেন ১৯৮৮ সালের আন্দোলনের সময়কার প্রখ্যাত ছাত্রনেতা মিন কো কো নাইং। সেই আন্দোলনে ৩ হাজারেরও বেশী মানুষ নিহত হন।

২০১১ সালে সিভিলিয়ান সরকার ক্ষমতা গ্রহণের পর শতশত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হয় এবং দেশের গনতন্ত্রের প্রতীক অং সাং সুকিকে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দেয়া হয়।
This item is part of
XS
SM
MD
LG