ক্যানাডার কুয়েবেক সিটিতে রবিবার একটি মসজিদে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৬জন কে হত্যা করে। হামলায় অন্যান্য ৮জন আহত হয়।
পুলিশের এক মুখপাত্রী বলেন সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
Quebec Islamic Cultural Center এর প্রধান বলেছেন মাগরেবের নামাজের জন্য সেখানে জনগন সমবেত হয়েছিলেন যখন আক্রমণ হয়। পুলিশ সূত্রে বলা হয সেখানে ৫৩ জন নামাজী ছিলেন।
প্রধানমন্ত্রী জাসটিন ট্রুডো ওই গুলি চালনার ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন মুসলমানদের উপর সন্ত্রাসী আক্রমণ ছিল সেটি।