স্প্যানিশ সরকার ক্যাটালোনিয়ার স্বাধীনতা সংক্রান্ত গণভোট থামানোর চেষ্টা চালাচ্ছে। পুলিশ ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দিচ্ছে, ব্যালট বাক্স জব্দ করছে যদিও ওই অঞ্চলের সর্বত্র ভোটাররা তা প্রতিহত করতেচেষ্টা করছে।
ক্যাটালোনিয়ার কর্মকর্তারা বলেছেন ৪৬০ এর বেশী ব্যক্তির চিকিৎসা হচ্ছে হাসপাতালে । সেখানে স্বাধীনতা বিষয়ে গণভোটের সময় পুলিশের সঙ্গে ভোটারদের সংঘর্ষ হয়।।
স্পেনের কেন্দ্রীয় সরকার ওই গণভোটকে অবৈধ বলে বিবেচনা করে।
সরকার গণভোটকে “প্রহসন” বলে আখ্যায়িত করেছে।
ক্যাটালোনিয়ায় মাদ্রিদের প্রতিনিধি এনরিক মিও বলেছেন ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট চার্লস পুজডিমন্ট ও তার টিম, আজ যা হয়েছে তার জন্য পুরোপুরি দায়ী এবং তারা যদি এই প্রহসন বন্ধ না করেন তা হলে আরও যা ঘটবে তার জন্য দায়ী থাকবেন।