ক্যালিফর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন সতর্ক করে দিয়েছেন যে ওই রাজ্যে আরও দাবানলের আশংকা রয়েছে। ওদিকে অগ্নীনির্বাপকরা ৬টি প্রধান দাবানল নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এ পর্যন্ত অন্তত এক ব্যক্তি প্রাণ হারায় এবং শত শত বাড়ি পুড়ে গেছে।
ক্যালিফর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে গভর্নর ব্রাউন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
তিনি বলেন এটাই নতুন স্বাভাবিক পরিস্থিতি। বছরের শেষ নাগাদ দাবানলের বিপদের জন্য জলবায়ু পরিবর্তনকে দোষারোপ করেন।
প্রায় ৮৭ হাজার মানুষ যাদেরকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় তারা এখনও ঘরে ফিরতে পারেনি।
সোমবার থেকে ৬৭০ বর্গ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে।