যুক্তরাষ্ট্র জুড়ে করোনা পরিস্থিতি মারণাত্মক আকার ধারণ করায়, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা CDC,নভেম্বরের ২৬ তারিখে 'থ্যাংক্সগিভিং' উৎসব পালন সম্পর্কিত বিশেষ কতগুলি নির্দেশাবলী প্রকাশ করেছেI
CDC 'র কর্মকর্তা, ড: হেনরি ওয়াক CNBC সংবাদ মাধ্যমকে জানান, এই 'থ্যাংক্সগিভিং হবে সতর্ক হবার এক উত্তম সময়I তিনি বলেন সংক্রমণের বিরুদ্ধে প্রয়াস দ্বিগুন বৃদ্ধি করা সুযোগ আসবে প্রতিটি আমেরিকান জনগণের, যেমন, সবচাইতে গুরুত্বপূর্ণ হবে, মাস্ক পরিধান করা এবং তৎসহ দূরত্ব বজায় রাখা এবং হাত ধোবার চর্চা বাড়ানোI
এছাড়াও, তাঁর পরামর্শ, একই বাড়িতে থাকা লোকজন শুধু, একত্রিত হয়ে উৎসব পালন করবেনI বাইরে থেকে আসা আত্মীয়-স্বজন যতই নিকট হন, তাদের সংখ্যা সীমিত করতে হবেI সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হয়ে তারা বাইরে আহার সারবেন I সেই সঙ্গে তাদের নিজ নিজ খাদ্য ও পানীয় আনবার পরামর্শ দেয়া হচ্ছেI
যদি বাইরে বসা বা আহার-আয়োজন সম্ভব না হয়,তবে ঘরের জানালা খুলে এবং ফ্যান ব্যবহার করে বায়ু চলাচল নিশ্চিত করতে হবেI যারা ভ্রমণ করে দূর-দূরান্ত থেকে আসবেন, বা যাবেন, তাদের 'ফ্লু শট' নেবার পরামর্শ দেয়া হচ্ছেI