অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার অব্যাহত রয়েছে

ইসলামিক স্টেট জঙ্গিরা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। সিআইএর প্রধান জন ব্রেনান বলেছেন, আইসিস জঙ্গিরা যে যুদ্ধক্ষেত্রে রাসায়নিক অস্ত্র ব্যবহারের তার বেশ কয়েকটি প্রমাণ পাওয়া গেছে। আমেরিকার একটি টেলিভিশন অনুষ্ঠান 60 Minutes এ দেওয়া এক সাক্ষাৎকারের সংক্ষিপ্তসারে এ তথ্য প্রচারিত হয়েছে। সিবিএস টেলিভিশনে রবিবার মিঃ ব্রেনানের পূর্ণ দৈর্ঘ্য সাক্ষাতকারটি প্রচারিত হবে।

ঐ সাক্ষাতকারে তিনি আরও বলেছেন, জিহাদী দল স্বল্প পরিমাণ ক্লোরিন এবং মাস্টার্ড গ্যাস উৎপাদনে সক্ষম। সিআইএর পরিচালক সতর্ক করেছেন আইসিসি জঙ্গিরা পশ্চিমা বিশ্বের কাছে রাসায়নিক অস্ত্র বিক্রির চেষ্টা করতে পারে এবং তার সুযোগও রয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ২০১৩ সালে সেরিন গ্যাস ব্যাবহার করে ছিল এবং তার পরেই আন্তর্জাতিক আইনের আওতায় OPCW সিরিয়া সংঘাতে দু’পক্ষের ওপরেই রাসায়নিক অস্ত্র ব্যাবহার নিষিদ্ধ করেছে। তবে সংঘাতে দু’পক্ষই রাসায়নিক অস্ত্রের ব্যবহার অব্যাহত রেখেছে।

This item is part of
XS
SM
MD
LG