অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের বন্দর শহর তিয়ানজীনে বিস্ফোরণে ৪৪জন নিহত ও ৪ শতাধিক আহত

China Port Explosion
China Port Explosion

উত্তর-পূর্ব চীনের বন্দর শহর তিয়ানজীনের একটি বিপদজনক জিনিষপত্র রাখার গুদামে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪৪জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছে। বুধবার শেষবেলার দিকে ঘটে ঐ বিস্ফরোণ।

দুই দফায় ঘটা ঐ বিস্ফরণের প্রথমটি ঘটে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায়। ৩০ সেকেন্ডর ব্যাবধানে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে বেশ দূরে থাকা ভূমিকম্প পিরমাপ এন্দ্র কেপে ওঠে এ বিস্ফরণে।

বিস্ফরোণের কম্পনে ঘটনাস্থল থেকে কয়েক মাইল এলাকাজুড়ে স্থানীয় অধিবাসিদের ঘরবাড়ীর জানালার কাচ ভেঙ্গ যায়।

কারণ স্পষ্টভাবে এখনো জানা যায়নি। সস্থানীয় গনমাধ্যমের খবরে জানা গেছে রুই হাই ইন্টারন্যাশনাল লজিস্টিকসের একটি প্রতিষ্ঠান ঐ গুদাম। প্রতিষ্ঠনের শীর্ষ ব্যাবস্থাপককে গে্রফতার করা হয়েছ।

রাজধানী বেইজিং থেকে ১৫০ কিলোমিটার দক্ষিনপূর্বের শহর তিয়ানজীনের জনসংখ্যা ৭০ লক্ষ্য এবং এটি চীনের ৪র্থ বৃহত্তম শহর।

This item is part of
XS
SM
MD
LG