অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে শিগগিরই কভিড ১৯ এর টীকাদান শুরু হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রে এক কোটি তেপান্ন লক্ষ লোক করোনায় সংক্রমিত হবার পর যুক্তরাষ্ট্র কভিড ১৯‘এর নিরাপদ ও কার্যকর টীকা ব্যবহার করতে চলেছে। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রশানের একটি বিশেষ প্যানেল যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাইজার এবং জার্মানির বাইও-এন-টেক যে টীকা তৈরি করেছে, তার জরুরি ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয় নিয়ে আজ সকালে এক বৈঠক করছেন। যদি টীকা এবং সংশ্লিষ্ট জৈব পণ্য বিষয়ক উপদেষ্টা কমিটি, এই টীকার জরুরি ব্যবহার অনুমোদন করে তা হলে এফডিএ শুক্রবার কিংবা শনিবার নাগাদ তাদের চূড়ান্ত সম্মতির কথা জানাতে পারে। ফেডারেল সরকার তখন জরুরি ভিত্তিতে টীকার ৬৪ লক্ষ ডোজ আমদানি করবে এবং তা যুক্তরাষ্ট্রের সর্বত্র স্বাস্থ্য পরিচর্যা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও ফাইজার এবং বাও-এন-টেক টীকা বিতরণের ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেবে । তাদের প্রয়োজন পড়বে ৪৪ হাজার ডোজেরও কম। পেন্টাগনের একজন মুখপাত্র বলেন যে, এই টীকা গ্রহণ প্রথম দিকে স্বেচ্ছামূলক হলেও পরের দিকে টীকাটি পূর্ণ লাইসেন্স পাবার পর তা সবার জন্য বাধ্যতামূলক করা হবে। আজকের এই বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রে এই প্রথম কভিড ১৯ এ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল তিন হাজার, যা কীনা এই মহামারি শুরু হবার পর একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

This item is part of
XS
SM
MD
LG