অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাগতিক ইংল্যাণ্ডের বিরুদ্ধে ১৪ রানে জিতেছে পাকিস্তান

Pakistan beats England
Pakistan beats England

আগের ম্যাচে ১০৫ রানে গুটিয়ে যাওয়া দলটি তোলে এ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৪৮ রান। জবাবে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৪ রান তোলে। পাকিস্তানের বড় সংগ্রহ থাকা সত্ত্বেও খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং হাড্ডাহাড্ডি লড়াই করে তাদের জিততে হয়েছে।

বিশ্বকাপে স্বাগতিক ইংল্যাণ্ডের বিরুদ্ধে ১৪ রানে জিতেছে পাকিস্তান। আগের ম্যাচে ১০৫ রানে গুটিয়ে যাওয়া দলটি তোলে এ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৪৮ রান। জবাবে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৪ রান তোলে। পাকিস্তানের বড় সংগ্রহ থাকা সত্ত্বেও খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং হাড্ডাহাড্ডি লড়াই করে তাদের জিততে হয়েছে। ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে ম্যাচে ফেরান রুট ও বাটলার। পঞ্চম উইকেটে গড়েন ১৩০ রানের জুটি। শুরুতে বেঁচে যাওয়া রুটের ব্যাট থেকে আসে চলতি আসরের প্রথম সেঞ্চুরি। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব। রুট ১০৪ বলে ১০ চার ও এক ছক্কায় করেন ১০৭ রান। ওয়াহাব ৮২ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন শাদাব ও আমির। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন হাফিজ।

This item is part of
XS
SM
MD
LG