ড: মসিউল চৌধুরী দীর্ঘদিন ধরে পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় থাকেন।
তিনি একজন চিকিৎসক। সংক্রামক রোগ বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ। যারা ক্যান্সার রোগে আক্রান্ত হন তারা চিকিৎসার সময় যাতে সংক্রামক রোগের শিকার না হন, ড: চৌধুরী সেটাই নিশ্চিত করেন।
ড: চৌধুরী পেশাগত ভাবে চিকিৎসক তবে অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে তাঁর প্রচুর আগ্রহ রয়েছে।
তিনি একজন চিত্রশিল্পী। ছবি আঁকতে, ছবি তুলতে তিনি ভালবাসেন। মিক্স মিডিয়ায় তিনি কাজ করেন।
ফিলাডেলফিয়া ছাড়াও অন্যান্য স্থানে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে।
ড: মসিউল চৌধুরীর সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।