অ্যাকসেসিবিলিটি লিংক

এতো লোকের ভ্রমণে, রোগ নিয়ন্ত্রক কেন্দ্রের প্রধানের উদ্বেগ 

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক বিভাগের প্রধান, ড:রোশেল ওয়ালিনস্কি এতো ব্যাপক সংখ্যায় জনগণের ভ্রমণের খবরে উদ্বেগ প্রকাশ করেছেনI তিনি বলেন, মহামারী কোন মতেই শেষ হয়নি, কিন্তু জনগণের ভাবখানা এমন যে, সব কিছু স্বাভাবিক হয়ে গেছেI গত শুক্রবার, দেশজুড়ে ১০ লক্ষ পঞ্চাশ হাজার জনগণ বিভিন্ন এয়ারপোর্টের মাধ্যমে ভ্রমণ করেছেনI এক বছর আগে মহামারী শুরু হওয়ার পর, এটাই ছিল একক সর্ববৃহৎ সংখ্যাI

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি, বিভিন্ন স্থানে লোকজনদের মাস্ক পরিধান না করে, ছুটির উৎসব কাটাতে দেখেছেন যখন, যুক্তরাষ্ট্রে এখনো দিনে, গড়ে, ৫০,০০০ জনগণ রোগে আক্রান্ত হচ্ছেনI তিনি জানান ইউরোপে সংক্রমণ হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে লোকজন, নিষেধাজ্ঞা অবজ্ঞা করতে শুরু করেন এবং ফলশ্রুতিতে সেখানে দ্বিতীয় সংক্রমণ দেখা দেয়I

ড: ওয়ালিনস্কি বলেন আমরা সঙ্কট কাটিয়ে উঠতে শুরু করেছিI এখন শুধু প্রয়োজন কিছুটা সংযম, কিছুটা ধৈর্য্যধরে নিষেধাজ্ঞা পালনেরI

This item is part of
XS
SM
MD
LG