অ্যাকসেসিবিলিটি লিংক

বিবাহ-বিচ্ছেদের মীমাংসার জন্য দুবাইয়ের শাসককে ৭৩ কোটি ডলার প্রদানের নির্দেশ আদালতের

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়াকে নিয়ে রয়্যাল অ্যাসকট ঘোড় দৌড়ের প্রথম দিন ইংল্যান্ডের অ্যাসকট প্যারেড রিং দিয়ে হাঁটছেন। ১৮ই জুন, ২০১৩।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়াকে নিয়ে রয়্যাল অ্যাসকট ঘোড় দৌড়ের প্রথম দিন ইংল্যান্ডের অ্যাসকট প্যারেড রিং দিয়ে হাঁটছেন। ১৮ই জুন, ২০১৩।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে বিবাহবিচ্ছেদের মীমাংসার জন্য ৭৩ কোটি ডলার প্রদানের নির্দেশ দিয়েছে লন্ডনের একটি আদালত।

বিচারক ফিলিপ মুর মঙ্গলবার রায় দেন যে মোহাম্মদ, যিনি দুবাইয়ের শাসকও, তাকে তাদের দুই সন্তানের আজীবন নিরাপত্তা দেওয়ার জন্য রাজকুমারী হায়া বিনতে আল-হুসেনকে ওই অর্থ প্রদান করতে হবে।

হুসেন তার নিরাপত্তার জন্য শঙ্কিত এ কথা বলে ২০১৯ সালে ব্রিটেনে পালিয়ে গিয়েছিলেন।

This item is part of
XS
SM
MD
LG