অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরীয়রা, প্রেসিডেন্ট হোসনি মুবারাকের পদত্যাগে উল্লসিত

মিশরীয়রা, প্রেসিডেন্ট হোসনি মুবারাকের পদত্যাগে উল্লসিত
মিশরীয়রা, প্রেসিডেন্ট হোসনি মুবারাকের পদত্যাগে উল্লসিত

মিশরীয়রা, প্রেসিডেন্ট হোসনি মুবারাকের পদত্যাগে উল্লসিত। তারা কায়রোর তাহরির স্কয়ারে আতশবাজি দিয়ে আনন্দ উত্সব পালন করছে।

শনিবার দুপুরে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় মিশরের সামরিক বাহিনী থেকে বলা হয় যে বর্তমানের মন্ত্রী পরিষদের সদস্যরা তাদের পদে বহাল থাকবেন যতক্ষন না নতুন মন্ত্রীপরিষদ গঠন করা হবে। সামরিক বাহিনী এই প্রতিশ্রুতিও দিয়েছে যে শান্তিচুক্তি সহ যেসব আন্তর্জাতিক চুক্তি রয়েছে তারা তা মেনে চলবে।

তাহরির স্কয়ার যেখানে প্রতিবাদ বিক্ষোভের সূচনা সেখানে শনিবার ভীড় কিছুটা কমেছে। আঠারো দিন ধরে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে লোকজন তাহরির স্কয়ারে ভীড় করে ছিল। সেনারা ওই চত্তর থেকে এখন প্রতিবন্ধক, কাটা তারের বেড়া ইত্যাদি সরাচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG