অ্যাকসেসিবিলিটি লিংক

ইলেক্টোরাল কলেজ আজ নির্বাচনের ফলাফলকে সত্যায়ন করবে 

biden trump
biden trump

যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজ, ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে ডেমোক্র্যাটিক দলের জো বাইডেনকে সত্যায়নের কয়েক ঘন্টা আগেও, ক্ষমতাসীন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, মিথ্যা ও অন্যায়ভাবে নির্বাচনে তিনি জয়ী হয়েছেন বলে দাবি অব্যাহত রেখেছেনI

রবিবার 'ফক্স নিউজ' এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "লড়াই এখনো শেষ হয়নি"I প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমরা পেনসিলভেনিয়া, মিশিগান ও জর্জিয়ায় বিপুল ভোট জয়ী হয়েছি, তবে জালিয়াতি হয়েছে, আমাদের ভোট চুরি করা হয়েছেI এ দাবি আমরা বজায় রাখবো এবং এগিয়ে যাবো"I

জো বাইডেনের অন্তর্বর্তীকালীন দল এক বিবৃতিতে জানায়, সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, উইলমিংটন থেকে ইলেক্টোরাল কলেজের সত্যায়ন এবং আমাদের গণতন্ত্রের উৎকর্ষতা ও এর সহনশীলতার গুরুত্বের কথা তুলে ধরবেনI যুক্তরাষ্ট্রের সকল প্রধান সংবাদ চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিত হবেI

This item is part of
XS
SM
MD
LG