অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার লড়াই অব্যাহত, মানবাধিকার হাই কমিশনারের উদ্বেগ প্রকাশ 

মানবাধিকার বিষয়ে হাই কমিশনার মিশেল ব্যাশেলেট্ জানান, ইথিওপিয়া সরকারের যুদ্ধ বন্ধের দাবি সত্ত্বেও, ইথিওপিয়ার সরকারি বাহিনী ও 'টিগরে পিপলস লিবারেশন ফ্রন্ট' বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে; যে লড়াই জনগণের ওপরে মারণাত্মক প্রভাব ফেলেছে, যখন তীব্র করোনা সঙ্কটের মাঝে তারা কোন খাদ্য ও সুরক্ষা থেকে বঞ্চিতI

হাই কমিশনার ব্যাশেলেট্ জানান, মানবাধিকার পর্যবেক্ষক ও সাহায্যদাতা সংস্থাগুলি ঐ অঞ্চলে প্রবেশ করতে পারছে না, তাই মানবাধিকার লঙ্ঘন কতটুকু হচ্ছে, তা সঠিকভাবে নিরুপন করা যাচ্ছে নাI তবে তিনি জানান, যতটুকু তথ্য তিনি পেয়েছেন, তা নির্ভরযোগ্যI

হাই কমিশনার ব্যাশেলেট্ জানান, পরিস্থিতি নিরুপন করতে সেখানে অনতিবিলম্বে স্বতন্ত্র পর্যবেক্ষক দলের উপস্থিতি প্রয়োজন, কারণ হত্যা, অপহরণ ছাড়াও, সেখানে মহিলা ও মেয়েদের ওপর যৌন সহিংসতার খবর পাওয়া যায়I

This item is part of
XS
SM
MD
LG