অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইরাকের সার্বভৌমত্বের উপর জোর দিলেন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ গতকাল সার্বভৌম ইরাকের পক্ষে কথা বলেন এবং বলেন যে সে দেশের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশী হস্তক্ষেপ। বাগদাদ সফরের সময়ে, প্রধানত ইরান সমর্থিত শিয়া গোষ্ঠিগুলোর প্রসঙ্গে ম্যাক্রঁ বলেন, সশস্ত্র বাহিনীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ফ্রান্স প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমির প্রচেষ্টাকে সমর্থন করেন। খাদিমির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রঁ বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো কারণ ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে। তবে ইরাকের সঙ্গে আমাদের সম্পর্ক একটি সমঝোতা ও প্রোটকলের প্রসঙ্গেই হতে হবে যেখানে ইরাকের সার্বভৌমত্বকে মর্যাদা দেওয়া হয়েছে।

মে মাসে খাদিমি দায়িত্ব নেয়ার পর ম্যাক্রঁ হচ্ছেন প্রথম পশ্চিমী নেতা যিনি ঐ দেশ সফরে গেলেন। সরকার বিরোধী বিক্ষোভকারীদের যে প্রধান দাবি ছিল আগাম নির্বাচনে খাদিমি তার আশ্বাস দিয়েছেন। আগামি জুন মাসে সেখানে নির্বাচন হবার কথা। ইরাককে দুটি পরস্পর বিরোধী প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের সঙ্গে খাপ খাওয়াতে সংগ্রাম করতে হয়েছে। ফরাসি কর্মকর্তারা বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৈরিতা এবং সেখানকার রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ইসলামিক স্টেট জঙ্গিদের পুনরুত্থান নিয়ে ফ্রান্স উদ্বিগ্ন।

This item is part of
XS
SM
MD
LG