অ্যাকসেসিবিলিটি লিংক

হারকাতুল জিহাদের মতো সন্ত্রাসীদের উত্থান ঘটতে পারে বাংলাদেশে: গোলাম সারোয়ার

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন নতুন কিছু নয়। তবে এবারকার আন্দোলনে নতুন ও অনাকাঙ্খিত যে বিষয়টি যুক্ত হয়েছে সেটি হলো সহিংসতা। যার ফলে গত দু মাসে শতাধিক লোক প্রাণ হারিয়েেছ , যাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ কিছু সদস্য ও রয়েছেন। এ সম্পর্কেই ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ঢাকার দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার বলেন যে এবারকার হরতাল ও আন্দোলনের এই প্রকৃতিতেই প্রমাণিত হয় যে জামায়াতে ইসলামি এবং তাদের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির কতখানি সহিংস হতে পারে যে পুলিশকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, রেল লাইন উপড়ে ফেলে বড় রকমের প্রাণহানি ঘটানোর মতো পরিবেশ সৃষ্টি করা হচ্ছে ।

গোলাম সারোয়ার আশংকা প্রকাশ করেন যে এই সব সহিংসতার সঙ্গে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠি হারকাতুল জিহাদের সম্পৃক্ততা থাকতে পারে। তিনি বলেন যে পুলিশের জিজ্ঞাসাবাদে একজন জামায়াত নেতা স্বীকার করেছেন হারকাতুল জিহাদের সম্পৃক্ততার কথা।
গোলাম সারোয়ার একই সঙ্গে সরকারের ও তীব্র সমালোচনা করেন জামায়াত-শিবিরেরর সন্ত্রসীদের গ্রেপ্তার না করে ব্লগারদের গ্রেপ্তারের জন্যে । তিনি আরও বলেন যে হেফাজাতুল ইসলামের আড়ালে জামায়াতে ইসলামি লুকিয়ে থাকতে পারে।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:33 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG