অ্যাকসেসিবিলিটি লিংক

সেনেটের একটি প্যানেল, সুপ্রিম কোর্টের বিচারপতির পদে ট্রাম্পের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিয়েছে

Supreme Court Gorsuch
Supreme Court Gorsuch

সেনেটের একটি প্যানেল, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতির পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী নিল গোরসাচকে অনুমোদন দিয়েছে। এখন পূর্ণ সেনেটে ভোট গ্রহণ হবে। তবে সেনেটে প্রচন্ড বিতর্ক হবে বলে অনুমান করা হচ্ছে।

সংবিধান অনুযায়ী সেনেটের যে ম্যানডেট রয়েছে যে তারা প্রেসিডেন্টকে পরামর্শ ও মত দেবে, সেটা তারা কি ভাবে পূরণ করবে তা হয়ত চিরদিনের মত পাল্টে যাবে।

সেনেটের জুডিশিয়ারি কমিটি ১১-৯ ভোটে গোরসাচকে অনুমোদন দেয়। রিপাবলিকানরা গোরসাচকে সমর্থন দেন আর ডেমোক্রাটরা আপীল বিভাগের রক্ষণশীল বিচারকের বিরোধিতা করেন।

XS
SM
MD
LG