ভিসা জটিলতা সহ কয়েকটি কারণে এবছর অন্তত ৪০ হাজার যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার দুপুরে ঢাকায় হজ ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এমন আশংকার কথা জানিয়ে রাশেদ খান মেনন বলেন গত সাত দিনে যাত্রী সংকটের কারণে মোট ১২টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভিসা জটিলতার কারনে সাত হাজারের বেশি যাত্রী জেদ্দা জেতে পারেনি বলে উল্লেখ করে তিনি বলেন এর ফলে গত সাত দিনে যাত্রী সংকটের কারণে মোট ১২টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ধর্ম মন্ত্রণালয়ের উদাসীনতা ও হজ এজেন্সিগুলোর কার্যক্রমের ধীরগতির সমালোচনা করেন রাশেদ খান মেনন। তিনি জানান সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
এদিকে, হজ ক্যাম্পে আটকে পড়া শত শত হজ যাত্রির মধ্যে বিরাজ করেছে হতাশা এবং অনিশ্চয়তা।
ঢাকা থেকে জানিয়ছেন জহুরুল আলম।