বুধবার হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: সিরিয়ায় সাম্প্রতিক কথিত রাসায়নিক হামলা: বিশ্ব প্রতিক্রিয়া
হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি ছিলেন।
আমাদের সঙ্গে আজ যোগ দেন ড. দেলোয়ার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। এছাড়াও তিনি পূর্ব এশিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক।
আমাদের সঙ্গে আরও যোগ দেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাইদ ইফতেখার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।
হ্যালো ওয়াশিংটনে “সিরিয়ায় সাম্প্রতিক কথিত রাসায়নিক হামলা: বিশ্ব প্রতিক্রিয়া” সম্পর্কে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।