অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের কর্তৃপক্ষ আজ চার কুর্দিপন্থী মেয়রকে আটক করেছে

তুরস্কের কর্তৃপক্ষ আজ সে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলে চার কুর্দিপন্থী মেয়রকে আটক করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়রদের তাঁদের বাড়ি থেকেই আটক করা হয়। সরকার অভিযোগ করছে যে, এই দলটি বেআইনি ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে ‍যুক্ত। এদেরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এবং সরকার নিয়োজিত ব্যক্তিদের এদের স্থলাভিষিক্ত করা হয়। তবে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই চার মেয়রই ২০১৯ সালের মার্চ মাসে নিজেদের এলাকার নির্বাচনে জয়লাভ করেন। গত নির্বাচনে বিজয়ী প্রায় ৪৫ মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং তাদের মধ্যে ২১ জনকে সন্ত্রাসী অভিযোগে কারারুদ্ধ করা হয়েছে। তাছাড়া পিপলস ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যানসহ সাত সাবেক বিধায়কও এখন জেলে রয়েছেন।

এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচ এসব গ্রেপ্তারের বিষয়ে তুরস্কের সমালোচনা করে বলেছে, এতে জনগনের ভোটাধিকারকে খর্ব করা হচ্ছে। তবে তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে।

This item is part of
XS
SM
MD
LG