অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনা আক্রান্ত ৫২৯৫২ জন

ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫৩ হাজার। দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল ৩০ জানুয়ারি। তার ৯৯ দিনের মাথায় ৫০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ধরা পড়েছে আরো ৩,৫৬১ জনের শরীরে। এই নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজার।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ক্রমশ বাড়ছে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১৭৮৩ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৫১ জনের। এরপর গুজরাতে মারা গিয়েছেন ৩৯৬ জন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৮৫ জন। যে সাড়ে তিন হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই মুম্বাই, দিল্লি এবং আমদাবাদের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১১২ জনের। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যেও একটাই আশার কথা, কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সারা দেশে এই সংখ্যা এখন ১৫ হাজার ২৬৭ জন। পশ্চিমবঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৪ জন।

please wait

No media source currently available

0:00 0:01:51 0:00


This item is part of
XS
SM
MD
LG